Helping brands thrive in the digital world
প্রোগ্রামিং এর শুরুটা কীভাবে?
আমার প্রোগ্রামিং এর শুরুটা মূলত ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই। আগে থেকেই প্রযুক্তির প্রতি একটা আগ্রহ ছিল, কিন্তু আসলে কোডিং কী জিনিস তা বুঝতে শুরু করি যখন নিজের প্রজেক্টে কাজ করা শুরু করি। ছোট ছোট সমস্যা সমাধান করতে করতে, গুগল সার্চ করতে করতে, আর ইউটিউব দেখে শেখার মাধ্যমেই ধীরে ধীরে প্রোগ্রামিং এর প্রতি ভালোবাসা তৈরি হয়।
আপনি কেন প্রোগ্রামিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন?
আমি প্রোগ্রামিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি মূলত নতুন কিছু তৈরির
স্বাধীনতা এবং সমস্যা সমাধানের ক্ষমতার জন্য।
প্রযুক্তি এমন একটি ক্ষেত্র যেখানে নিজের দক্ষতা দিয়ে বাস্তব জীবনের অনেক
সমস্যার সমাধান করা যায়—এই বিষয়টাই আমাকে
সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।
বাংলাদেশে এখনও অনেক ক্ষেত্রে টেক সেক্টরকে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি দিয়ে
দেখা হয়, বিশেষ করে মেয়েদের জন্য।
অনেক সময় ধারণা করা হয় এটি খুব কঠিন বা মেয়েদের জন্য উপযুক্ত নয়। তবে আমি মনে
করি দক্ষতা ও আগ্রহ থাকলে
এই সেক্টরে মেয়েরাও সমানভাবে সফল হতে পারে।
আরেকটি বিষয় হলো অনেকেই শুধুমাত্র CSE ব্যাকগ্রাউন্ড বা সার্টিফিকেটকে গুরুত্ব
দেয়, কিন্তু বাস্তবে স্কিল এবং
প্র্যাকটিক্যাল জ্ঞানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শুধু ডিগ্রি নিয়ে সন্তুষ্ট না থেকে নিজেকে সত্যিকারের দক্ষ করে তোলাটাই আমার
কাছে বেশি গুরুত্বপূর্ণ।
স্কুল-কলেজে পড়া অবস্থায়ই কি প্রোগ্রামার হওয়ার স্বপ্ন দেখতাম?
না, স্কুল বা কলেজ লাইফে এমন কোনো নির্দিষ্ট স্বপ্ন ছিল না। তবে ইউনিভার্সিটিতে এসে বুঝতে পারি, প্রোগ্রামিং আসলে একটি ক্রিয়েটিভ জিনিস, যেখানে নিজের আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়া যায়। সেখান থেকেই প্রোগ্রামার হওয়ার ইচ্ছাটা তৈরি হয়।
প্রোগ্রামিং বা টেক নিয়ে কী ধরনের কাজ করেছেন?
আমি মূলত ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। React, Tailwind, MongoDB, Firebase, Node.js, Express ইত্যাদি টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন প্রজেক্ট তৈরি করেছি। আমার একটি Portfolio Website রয়েছে, যেখানে আমার সব প্রজেক্টগুলো showcase করা আছে।
একজন প্রোগ্রামার হয়ে উঠতে কী কী চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে?
সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ধারাবাহিকভাবে লেগে থাকা। অনেক সময় কোড কাজ করতো না, error আসতো—সেই সময় হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাওয়া কঠিন ছিল। এছাড়া পড়াশোনা, প্রজেক্ট আর ব্যক্তিগত কাজ সবকিছু balance করাও একটি চ্যালেঞ্জ ছিল। তবে ধৈর্য এবং নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে ধীরে ধীরে এগুলো overcome করা গেছে।
বাংলাদেশে প্রোগ্রামিং কতটা জনপ্রিয় বলে মনে করেন?
এখন বাংলাদেশে প্রোগ্রামিং অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে। আগের তুলনায় এখন অনেক student-ই টেকনোলজি নিয়ে আগ্রহী হচ্ছে, অনলাইন রিসোর্স ব্যবহার করছে এবং নিজের স্কিল ডেভেলপ করছে। বিশেষ করে ফ্রিল্যান্সিং এবং স্টার্টআপ কালচার এই আগ্রহটা আরও বাড়িয়ে দিয়েছে।
কেউ যদি প্রোগ্রামার হতে চায়, তার জন্য আপনার পরামর্শ কী?
প্রথমত ধৈর্য রাখতে হবে। প্রোগ্রামিং একদিনে শেখা যায় না। নিয়মিত প্র্যাকটিস করতে হবে, ছোট ছোট প্রজেক্ট বানাতে হবে এবং ভুল থেকে শিখতে হবে। এছাড়া লজিক্যাল চিন্তা করার অভ্যাস তৈরি করা খুব জরুরি।
যারা একেবারে নতুন, তাদের জন্য কী বলবেন?
একেবারে শুরুতে সহজ কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করা ভালো, যেমন JavaScript বা Python। ইউটিউব, ব্লগ, ফ্রি কোর্স—এসব ব্যবহার করে শেখা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু দেখে না, নিজে কোড লিখতে হবে। Practice is the key.
নিজের সম্পর্কে কিছু বলুন
আমি একজন Tech Enthusiast, নতুন কিছু শেখা এবং তা বাস্তবে প্রয়োগ করতে
ভালোবাসি।
বর্তমানে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি এবং প্রতিনিয়ত নিজের দক্ষতা উন্নত
করার চেষ্টা করছি।
প্রোগ্রামিং আমার কাছে শুধু একটি স্কিল নয়, বরং এটি সমস্যা সমাধান এবং নতুন
কিছু তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
প্রোগ্রামিংয়ের পাশাপাশি আমি ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করি। অবসর সময়ে বিভিন্ন
ধরনের ডিজাইন যেমন পোস্টার, ব্যানার
তৈরি করা
এবং ভিডিও এডিটিং করতে আমার বিশেষ আগ্রহ রয়েছে।
এছাড়া মাঝে মাঝে গেম খেলা, নতুন আইডিয়া নিয়ে কাজ করা এবং পোষা প্রাণীদের সাথে
সময় কাটানো আমার ভালো লাগে।
Always exploring...
I can help you with ...
01
Design
With a solid track record in designing websites, I deliver strong and user-friendly digital designs. (Since 2024 only in combination with development)
02
Development
I build scalable websites from scratch that fit seamlessly with design. My focus is on micro animations, transitions and interaction. Build with Kirby CMS or Webflow.
03
The full package
A complete website from concept to implementation, that's what makes me stand out. My great sense for design and my development skills enable me to create kick-ass projects.
Design Meets
Development
I specialize in both frontend development and creative design. From building responsive websites to designing eye-catching posters and digital content, I help brands create a powerful and consistent online presence.